News71.com
 Bangladesh
 27 Oct 16, 02:06 PM
 290           
 0
 27 Oct 16, 02:06 PM

চাঁদাবাজির সময় রংপুর সিটির কাউন্সিল হাতেনাতে গ্রেফতার

চাঁদাবাজির সময় রংপুর সিটির কাউন্সিল হাতেনাতে গ্রেফতার

নিউজ ডেস্ক : চাঁদাবাজির অভিযোগে রংপুর সিটি কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান তরুকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এরপর সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, বুধবার রাত ১২টার দিকে কাউন্সিলর তরু নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির সামনে ল্যাব এইড (ডায়াগনস্টিক) রংপুর শাখার ব্যবস্থাপকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় কয়েকজন কর্মচারীকে লাঞ্ছিত করেন”। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এদিকে, ল্যাব এইডের ব্যবস্থাপক ফরিদ আলম বাদি হয়ে কাউন্সিলর তরুকে একমাত্র আসামী করে বৃহস্পতিবার সকালে মামলা করেন। মামলাটি দ্রুত বিচার আইনে দায়ের করা হয় বলেও জানান পরিদর্শক আজিজুল। ল্যাব এইডের ব্যবস্থাপক ফরিদ আলম জানান, “রাত ১২টার সময় কাউন্সিলর তরু এসে আমার কাছে এক লাখ টাকা চাঁদা চান। আমি তাকে বলি আমি কর্মচারী, টাকা পাবো কোথায়?

তিনি আরও বলেন, “এ কথা বলার পরপরই তিনি আমাকে লাঞ্ছিতসহ অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তিনি নির্বাহী কর্মকর্তা প্রামাণিক এম আনাসকে তুলে দিয়ে তার চেয়ারে বসে গালিগালাজ শুরু করেন। চাঁদা না দিয়ে তিনি এখান থেকে যাবেন না। প্রতিষ্ঠানে তালা মেরে দেবেন বলে চিৎকার করতে থাকেন।''

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন