
নিউজ ডেস্কঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব মো. মাহমুদুল হাসানকে ডিসি নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গত ১৭ অক্টোবর এক সভায় যোগ দিয়ে বৈঠক শুরুর আগে মোবাইল ফোনে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়ে যান চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. জাহিদুল ইসলাম। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।