
নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পাঁচটি বোমাসহ জামায়াতের চার কর্মীকে আটক করেছে পুলিশ। এরা হলেন, লক্ষীকুন্ডু গ্রামের আব্দুস সবুর খান (৫০), তালশার আদর্শপাড়ার মিজানুর রহমান দর্জী (৩০), গুড়পাড়ার নজরুল ইসলাম (৫০) ও বহরামপুর গ্রামের বিল্লাল হোসেন (৩২)।
আজ ভোর রাতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠককালে উপজেলার রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পুলিশ তাদেরকে আটক করে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।