News71.com
 Bangladesh
 27 Oct 16, 01:17 PM
 334           
 0
 27 Oct 16, 01:17 PM

ভারত প্রশ্নে অবস্থান বদলাচ্ছে বিএনপি ।। আবারও ভারত বিরোধী পুরোনো তাস খেলতে চায় দলটি

ভারত প্রশ্নে অবস্থান বদলাচ্ছে বিএনপি ।। আবারও ভারত বিরোধী পুরোনো তাস খেলতে চায় দলটি

নিউজ ডেস্কঃ দীর্ঘদিনের চেষ্টাকে বাদ দিয়ে ভারত প্রশ্নে অবস্থান বদলাচ্ছে বিএনপি। এতদিন রাস্ট্রীয় ক্ষমতায় ফিরে আসার জন্য দলটি যেকোন প্রকারে ভারতকে পাশে পাওয়ার চেষ্টায় ছিল। একাজে বিএনপির পক্ষ থেকে একাধিক কুটনৈতিক তৎপরতা ছাড়াও বিভিন্ন লবিসট নিয়োগ করে ভারতকে পাশে পাওয়ার মরিয়া প্রচেষটা চালায়। কিন্ত অবশেষে সব পরিশ্রম ব্যর্থ হওয়ায় অনেকটা বাধ্য হয়ে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দলটির নীতিতে পরিবর্তন আনা হচ্ছে। যার প্রতিফলন পড়ছে নেতাদের সাম্প্রতিক কথাবার্তায়। চড়তে শুরু করেছে নেতাদের সুর। বর্তমান সরকারকে সহযোগিতা, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যাসহ বিভিন্ন ইস্যুতে দলের নেতারা প্রায় প্রতিদিনই ভারতের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন।

গতকাল বুধবারও দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এক অনুষ্ঠানে বলেছেন, ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। ভারত বর্তমানে গণতন্ত্র হত্যার জন্য সহযোগিতা করছে। অনির্বাচিত সরকারকে মদদ যোগাচ্ছে। কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণের বিপক্ষে গিয়ে বর্তমান সরকার ভারতের পক্ষ নিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ রয়েছে কাশ্মীরের সঙ্গে। এ কথা ভারতের মনে রাখা উচিত। 

বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে তারা বলেন, যেদিকে লাভ সেদিকে যাবে বিএনপি। বিএনপির সমর্থকরা দলকে ভারতবিরোধী হিসাবে দেখতে চায়। ভারত সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়তে কম লবিং তদবির হয়নি। তবে দিনের শেষে ফলাফল আমাদের পক্ষে নয়। সরকারি দলের প্রতি ঝুঁকে আছেন তারা।

বিশ্ব রাজনীতির প্রভাবশালী প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ‘বৈরী সম্পর্ক’ রেখে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি উপলব্ধি করেই ভারত ইস্যুতে বিএনপি তার অবস্থান বদলেছিল। এ জন্যই ২০১২ সালে খালেদা জিয়ার ভারত সফর। ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠকের পর দলে ভারতবান্ধব নীতি জোরালো হয়। বিএনপি ভারতবিরোধী অবস্থান থেকে সরে এসে দেশটির সঙ্গে গভীর সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয়। দলটির পক্ষ থেকে ভারত বিরোধিতার নীতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়া হয় আনুষ্ঠানিকভাবেই।

বিএনপির এই সুসম্পর্ক গড়ার অভিপ্রায় ও আদতে তাদের চাওয়া পাওয়ার ব্যবধান বাড়তে থাকায় ক্রমশ: সেই অবস্থা ফিকে হয়ে আসে। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বেগম খালেদা জিয়ার বৈঠকের পর এখন অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে দলের নেতারা। ভারতমুখী অবস্থান পরিবর্তন করছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়তে নতুন করে তৎপরতা শুরু করেছে দলটি।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করে সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার মুখে ভারত বিরোধিতার বিষয়টি উঠে আসে। পর্যায়ক্রমে দলের সিনিয়র নেতারাও সভা সেমিনারে প্রকাশ্যেই ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন।

বিশেষ করে উরি কাণ্ডে পাক-ভারত উত্তেজনার পটভূমিতে ভারতের পক্ষে বাংলাদেশ সরকার অবস্থান ঘোষণার পর কাশ্মীর ইস্যুতে বিএনপি সোচ্চার হয়। কাশ্মীরের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেন দলের নেতারা। বিএনপি নেতারা বলছেন, ভারত আন্তরিক হলেই আওয়ামী লীগ সরকার দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে। তবে তারা সে ব্যাপারে আন্তরিক নন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন