
নিউজ ডেস্কঃ জয়পুরহাট জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের তিন শ ২৪ টি পদ শূন্য রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার পাঁচ উপজেলায় মোট তিন শ ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৮৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই এবং সহকারী শিক্ষকের দুই শ ৪০টি পদ শূন্য রয়েছে।
এতে করে অধিকাংশ বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকার কারণে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষকের পদটিকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ফলে পদোন্নতি প্রদান করা বা সরাসরি নিয়োগের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তবে এ ব্যাপারে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানা গেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা জানান, সহকারী শিক্ষক পদে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের জন্য আগামী ২৯ অক্টোবর লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষক সমস্যা থাকবেনা।