News71.com
 Bangladesh
 27 Oct 16, 12:42 PM
 293           
 0
 27 Oct 16, 12:42 PM

বাহুবলে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

বাহুবলে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

নিউজ ডেস্কঃ  হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে মাইক্রোবাস চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামের মৃত রফিক উল্লার স্ত্রী কুদবানু (৯০)। আজ আজ  সকাল ৭টার দিকে মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন দুর্ঘটনায় বৃদ্ধার নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কখনও মিরপুর কখনও বাহুবলসহ বিভিন্ন জায়গায় অবস্থান করতেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন