News71.com
 Bangladesh
 27 Oct 16, 12:01 PM
 259           
 0
 27 Oct 16, 12:01 PM

সরাইলে যাত্রীবাহী দুই বাস উল্টে আহত অর্ধশত

সরাইলে যাত্রীবাহী দুই বাস উল্টে আহত অর্ধশত

নিউজ ডেস্কঃ  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী দুটি বাস পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে অন্তত ৫০ জন যাত্রী আহত হন। গতকাল  রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুট্টাপাড়া মোড় গোলচত্বরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, শ্যামলী ও মামুন পরিবহন নামের যাত্রীবাহী দুটি বাস সিলেট থেকে ছেড়ে আসে। বাসের চালকেরা প্রতিযোগিতা করে ঢাকার দিকে যাচ্ছিলেন। কুট্টাপাড়া মোড় গোলচত্বরে একটির বাসের সঙ্গে অপর বাসের ধাক্কা লাগে। এতে দুটি বাসই মহাসড়কের পাশে উল্টে যায়।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় উভয় বাসের অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত বেশির ভাগ যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, চালকেরা বেপরোয়া গতিতে বাস দুটি চালাচ্ছিলেন। তাঁরা প্রতিযোগিতা করছিলেন। এতে বাস দুটি পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। দুটি বাসের চালকই পালিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন