
নিউজ ডেস্কঃ বাংলাদেশের আকাশ সীমায় ড্রোন উড়াতে ৪৫ দিন আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন কর্তৃপক্ষের কাছে অনুমতি নিতে হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন কর্তৃপক্ষের গণসংযোগ বিভাগের কর্মকর্তা এম কে এম রেজাউল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কোথায় কেউ ড্রোন বা খেলনা বিমান পরীক্ষা বা গবেষণার জন্য উড়াতে চাইলে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের কাছে ৪৫ দিন আগে লিখিত অনুমতি নিতে হবে। এই নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে ছবি তোলার জন্য ড্রোন বা খেলনা বিমান উড়াতে দেখা যায়। এতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এ সমস্যা সমাধানের জন্য এবং ড্রোন উড়াতে একটি শৃঙ্খলার জন্য এই নীতিমালা করা হয়েছে।