News71.com
 Bangladesh
 27 Oct 16, 11:51 AM
 260           
 0
 27 Oct 16, 11:51 AM

সাতক্ষীরায় জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪

সাতক্ষীরায় জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪

নিউজ ডেস্কঃ  সাতক্ষীরায় বিশেষ অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন জামায়াতের কর্মী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। বুধবার সন্ধ্যা থেকে আজ  সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরা সদরে ১০ জন, কলারোয়ায় নয়জন, তালায় একজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে আটজন, আশাশুনিতে সাতজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটায় দুইজনকে আটক করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন