News71.com
 Bangladesh
 27 Oct 16, 11:38 AM
 246           
 0
 27 Oct 16, 11:38 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চালকের লাশ উদ্ধার

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালাউদ্দিন (৫০) নামে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১১টার দিকে কর্ণগোপ এলাকার হাসেম ফুড কারখানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিভিন্ন এলাকায় সরবরাহ করার জন্য হাসেম ফুড নামে একটি কারখানা থেকে পণ্য নিয়ে বুধবার রাতে ট্রাকে অপেক্ষা করছিলেন সালাউদ্দিন।

রাত ১১টার দিকে ওই কারখানার শ্রমিক ও কর্মচারীরা ট্রাকের ভেতরে সালাউদ্দিনের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন