News71.com
 Bangladesh
 27 Oct 16, 02:20 AM
 271           
 0
 27 Oct 16, 02:20 AM

পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য রাখতে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য রাখতে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

নিউজ ডেস্কঃ পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বন্যপ্রাণীর সাথে পরিবেশ এবং প্রতিবেশ সরাসরি জড়িত। বন্যপ্রাণী রক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিদের সচেষ্ট থাকতে হবে।

বুধবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে সাউথ এশিয়ান ওয়ার্ল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (এসএডব্লিউইএন) এর তৃতীয় বার্ষিক সভার উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ভূটান, নেপাল, আফগানিস্তান, মালদ্বীপের প্রতিনিধিরা যোগ দেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আয়তনের তুলনায় আমাদের দেশ ছোট হলেও জনসংখ্যা অনেক বেশি। এ কারণে বন্যপ্রাণী রক্ষা বেশ কঠিন কাজ। এরপরও সরকার যথাসাধ্য চেষ্টা করছে। তিনি বলেন, সারা পৃথীবিতে বছরে ২০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমান বন্যপ্রাণী পাচার হয়ে থাকে। এটি একটি লোভনীয় ব্যবসা হওয়ায় অনেকেই এ সংক্রান্ত অপরাধে জড়িয়ে পড়ছে। এ অপরাধগুলো পুরোপুরি বন্ধ করা না গেলেও নানা ধরনের পদক্ষেপের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে।

পরিবেশ মন্ত্রী বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বন্যপ্রাণী পাচার কমিয়ে আনা সম্ভব হবে। এজন্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জরুরি। আশার কথা হচ্ছে বন্যপ্রানী পাচার বন্ধে ইতিমধ্যে দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা অনেক বেড়েছে। তিনি বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধকে না বলার জন্য সকলের প্রতি আহবান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন