News71.com
 Bangladesh
 27 Oct 16, 02:18 AM
 260           
 0
 27 Oct 16, 02:18 AM

মুরাদনগরে ইউপি নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

মুরাদনগরে ইউপি নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নে নির্বাচন ফের ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. সেলিমের যৌথ বেঞ্চ। মুরাদনগর পৌরসভার গেজেটকে কেন্দ্র করে ২য় বারের মতো এ ইউপির নির্বাচন স্থগিত করলো আদালত। আজ বুধবার বিকেলে এ সংক্রান্ত আদেশ মুরাদনগর উপজেলা নির্বাচন অফিসে এসে পৌঁছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভা সংক্রান্ত গেজেটকে কেন্দ্র করে চলতি বছরের ১ জুন উচ্চ আদালতে নির্দেশে ৪ সপ্তাহের জন্য ওই ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে আগামী ৩১ অক্টোবর নির্বাচন কমিশন থেকে মুরাদনগর সদর ইউপির নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করা হয়। কিন্তু কাজী সাইফুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে পুনরায় হাইকোর্টের যৌথ বেঞ্চ মুরাদনগর সদর ইউনিয়নের নির্বাচন আগামী ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন