News71.com
 Bangladesh
 27 Oct 16, 02:17 AM
 269           
 0
 27 Oct 16, 02:17 AM

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

নিউজ ডেস্কঃ জয়পুরহাটের কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছে। আজ বিকালে সাড়ে ৪টার দিকে উপজেলার পাঁচশিরা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বেগুনগ্রাম নিজ বাড়ি থেকে জামাল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি অটোরিকশা নিয়ে কালাই বাজারে যাচ্ছিলেন। পথে পাঁচশিরা মোড় নামক স্থানে জয়পুরহাটগামী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জামাল উদ্দিন (৩৫) নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন