News71.com
 Bangladesh
 27 Oct 16, 02:15 AM
 286           
 0
 27 Oct 16, 02:15 AM

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৯ ফুট অজগর উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৯ ফুট অজগর উদ্ধার

 

নিউজ ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রাম থেকে ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে উপজেলার বেতমোড় রাজপাড়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের একটি খাল থেকে থেকে অজগরটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রিয়াজ দফাদার ও তার সগযোগী মন্টু গাজী নামে দুই যুবক ঘোপখালী খালে মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে অজগরটিকে দেখতে পান। পরে স্থানীয়রা অজগরটিকে উদ্ধার করে বেতমোড় ইউনিয়ন পরিষদে জাল দিয়ে আটক করে রাখে। ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন জানান, অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা উদ্যোগ নেওয়া হবে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জানান, অজগরটি সুন্দরবনের আবাসস্থলে ফিরিয়ে দেয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হেফাজতে অজগরটি রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন