News71.com
 Bangladesh
 26 Oct 16, 01:40 PM
 281           
 0
 26 Oct 16, 01:40 PM

ফরিদপুরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

ফরিদপুরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্কঃ  ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের দ্বিরাজ মাতুব্বরের ডাঙ্গি গ্রামে  অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বড়ু খাতুন (৮০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত হানিফ বেপারীর স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, বয়সজনিত অসুস্থতা ও মানসিক ভারসাম্যহীন বড়ুর খাতুনকে আলাদা ঘরে রাখা হত। রাতে প্রায়ই তিনি ঘর থেকে বেরিয়ে একা নদীর দিকে চলে যেতেন। তাঁর নিরাপত্তার কথা ভেবে রাতে তাঁকে ঘরে তালাবদ্ধ করে রাখা হত। গতকাল  রাত সাড়ে ১২টার দিকে ঘরে আগুন লাগলে ঘরের ভেতরে অটকা পড়ে পুড়ে মারা যান বড়ু খাতুন।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে মারা যাওয়ায় বিনা ময়নাতদন্তে ওই বৃদ্ধার লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন