News71.com
 Bangladesh
 26 Oct 16, 01:29 PM
 294           
 0
 26 Oct 16, 01:29 PM

বাংলাদেশের গণতন্ত্র হত্যায় ভারত সহযোগিতা করছে ।। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বাংলাদেশের গণতন্ত্র হত্যায় ভারত সহযোগিতা করছে ।। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

নিউজ ডেস্ক : ভারত বাংলাদেশের গণতন্ত্র হত্যার সহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই অভিযোগ করেন।`কাশ্মির ইস্যু এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতা` শীর্ষক এ মানববন্ধনে তিনি বলেন, ভারত যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল ঠিক একইভাবে গণতন্ত্র হত্যার জন্য সহযোগিতা করছে। শামসুজ্জামান দুদু বলেন, কাশ্মিরের বিষয়ে বাংলাদেশ সরকার ভারতের পক্ষ নিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ কাশ্মিরের সঙ্গে রয়েছে। এ কথা ভারতের মনে রাখা উচিত।

সরকারবিরোধী আন্দোলনের নেতৃত্বের মত গণঅভ্যত্থানেও বিএনপি নেতৃত্ব দিবেন বলে মন্তব্য করেন তিনি।সরকারকে উদ্দেশ করে দুদু বলেন, আগে গণতন্ত্র, এরপর সকল আলোচনা। তাই আসুন, দেশে গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আলোচনায় বসি। তিনি বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম আওয়ামী লীগের কাউন্সিল থেকে গণতন্ত্রের পক্ষে কোন সিদ্ধান্ত ও ঘোষণা আসবে। কিন্তু তা আসেনি। বর্তমান ক্ষমতাসীনরা জনগণের কাছে এক সময় পরাজিত হবে বলে মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন