News71.com
 Bangladesh
 26 Oct 16, 11:54 AM
 275           
 0
 26 Oct 16, 11:54 AM

যশোরের বেনাপোল সীমান্তে ৭শ কেজি সুপারি জব্দ ।।

যশোরের বেনাপোল সীমান্তে ৭শ কেজি সুপারি জব্দ ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৭০০ কেজি সুপারি জব্দ করেছে। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল-পুটখালী সড়কের বটতলা এলাকায় সুপারির এই বিশাল চালানটি জব্দ করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বর্তমানে বৈধ পথে সুপারি রফতানি বন্ধ রয়েছে। যার কারণে অবৈধ পথে সুপারি পাচার করা হয়। বেনাপোল সীমান্তের বটতলা এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযান চালিয়ে ১৪ বস্তা সুপারি জব্দ করা হয়।

এ সময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই ১৪ টি বস্তায় ৭০০ কেজি সুপারি পাওয়া যায়। পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, "জব্দকৃত সুপারি বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন