News71.com
 Bangladesh
 26 Oct 16, 11:21 AM
 285           
 0
 26 Oct 16, 11:21 AM

রংপুরে গ্রেফতার ওয়ারেন্টভুক্ত ৭০ আসামি।।

রংপুরে গ্রেফতার ওয়ারেন্টভুক্ত ৭০ আসামি।।

নিউজ ডেস্কঃ রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মামলায় ৭০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়।

রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছিলো না। এবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন