News71.com
 Bangladesh
 26 Oct 16, 01:18 AM
 296           
 0
 26 Oct 16, 01:18 AM

সুনামগঞ্জের জামালগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিক্ষকের কারাদণ্ড

সুনামগঞ্জের জামালগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিক্ষকের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের জামালগঞ্জে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মস্তুফা রকিব(৩৮) নামে এক সহকারি শিক্ষককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহ্মিনা আহম্মেদ পলি এ রায় প্রদান করেন।

এ বিষয়টি নিশ্চিত করে জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, উপজেলার ঝনু মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মস্তুফা রকিব তারই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। পরে শিক্ষক মস্তুফা রকিবের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে গত সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগের প্রেক্ষিতে ওই রাতেই পুলিশ অভিযুক্ত শিক্ষক মস্তুফা রকিবকে পাশের লক্ষ্মিপুর বাজারের তার বাসভবন থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে আটককৃত ওই শিক্ষককে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সেখানে স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সত্য প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন