
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর ২ নম্বরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে লালচান (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, আলিম উদ্দিন সুপার মার্কেটের সামনে নির্মাণাধীন ভবনের ৪ তলায় কাজ করার সময় মাচা ভেঙে পড়ে গুরুতর আহত হয় লালচান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।