
নিউজ ডেস্কঃ ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় বাচ্চু মিয়া (২৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চুটলিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া উপজেলার যাত্রাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যায় বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাচ্চু। ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।