News71.com
 Bangladesh
 25 Oct 16, 11:04 PM
 256           
 0
 25 Oct 16, 11:04 PM

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রিকশায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রিকশায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্কঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আজ সন্ধ্যায় জান্নাতি (১১) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। গেছে, আজ মঙ্গলবার বিকেলে চরখালী গ্রামের বাড়ি থেকে বোন কুলসুম ও ভগ্নিপতি জাকারিয়ার সঙ্গে ভাণ্ডারিয়া পার্ক ঘুরতে আসে। পরে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ভাণ্ডারিয়া-চরখালী সড়কের শিয়ালকাঠী বল বাড়ি নামক স্থানে ইঞ্জিন চালিত রিকশার চাকায় গলার ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলে মারা যায়।

জান্নাতি চরখালী গ্রামের কবির খলিফার মেয়ে ও ১২৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থী ছিল। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন