News71.com
 Bangladesh
 25 Oct 16, 10:58 PM
 267           
 0
 25 Oct 16, 10:58 PM

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১

নিউজ ডেস্কঃ বগুড়ার মহাস্থানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনিছুর রহমান রনজু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্থান ব্রিজের পাশে এ হত্যার ঘটনা ঘটে। রনজু বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলুর ভাগ্নে ।

স্থানীয়রা জানান, রনজু সাইকেলে ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় ওই স্থানে দুর্বৃত্তরা তার গতিরোধ করে । পরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন