News71.com
 Bangladesh
 25 Oct 16, 10:57 PM
 330           
 0
 25 Oct 16, 10:57 PM

রাজধানীতে ৭০ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দঃ আটক ২।।

রাজধানীতে ৭০ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দঃ আটক ২।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মিটফোর্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ভেজাল ওষুধ জব্দ করেছে

র‌্যাব-১। আজ বিকেলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ জনকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ জানান, মিটফোর্ডের আলী চেয়ারম্যান মার্কেট ও জমজম মার্কেটের তিনটি গোডাউন থেকে এ ওষুধগুলো উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকা। এ ঘটনায় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন