
নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে পদ্মা নদীতে ডুবে রাকিবুল হাসান রাকিব (১৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ দুপুর ১২টার দিকে নদীর পাড়ে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে এ ঘটনা ঘটে। বিকাল ৪টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত রাকিব ঢাকার লালবাগের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ঢাকার কবি নজরুল ইসলাম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা থেকে ছয় বন্ধুসহ রাকিব মাওয়ায় পদ্মার পাড়ে বেড়াতে আসে। একপর্যায়ে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে নদীর পাড় থেকে পানিতে পড়ে ডুবে যায় সে। বিকেলে ৪টার দিকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।