News71.com
 Bangladesh
 25 Oct 16, 09:18 PM
 252           
 0
 25 Oct 16, 09:18 PM

বাগেরহাটে তিন কোটি টাকা মুল্যের সীমানা পিলারসহ আটক ১।।

বাগেরহাটে তিন কোটি টাকা মুল্যের সীমানা পিলারসহ আটক ১।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটের রামপালে তিন কোটি টাকা মূল্যের সীমানা পিলারসহ মহী আলম (৫৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আজ দুপুরে খুলনার র‌্যাব-৬ এর সদস্যরা তাকে আটকের পর বিকালে রামপাল থানায় সোপর্দ করেছে। এঘটনায় র‌্যাবের ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক মহী আলম রামপাল উপজেলার শ্রীরম্ভা গ্রামের মৃত আ: গফুরের ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, উপজেলার শ্রীরম্ভা এলাকায় র‌্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে মহী আলম দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা তাকে আটক করে। ওই সময় সীমানা পিলার সিন্ডিকেটের ৪/৫ জন পালিয়ে যায়।

বেলায়েত হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহী আলম সীমানা পিলার পাচার সিন্ডিকেটের প্রধান বলে স্বীকার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন