News71.com
 Bangladesh
 25 Oct 16, 09:15 PM
 555           
 0
 25 Oct 16, 09:15 PM

দেশের দুই লাখ মানুষ ডাউন সিনড্রোমে ভুগছে

দেশের দুই লাখ মানুষ ডাউন সিনড্রোমে ভুগছে

নিউজ ডেস্কঃ বিশ্বে প্রতি ৮শ শিশুর মধ্যে একজন ‘ডাউন সিনড্রোম’ শিশু জন্মগ্রহণ করে থাকে। সে হিসেবে বাংলাদেশে ২ লাখ লোক ডাউন সিনড্রোমে আক্রান্ত। এসব ব্যক্তিরা সমাজে অবহেলিত। অথচ ডাউন সিনড্রোম কোন রোগ নয়, বরং এটি শরীরের একটি জেনেটিক পার্থক্য (ভিন্নতার মাত্রা) এবং ক্রোমজমের একটি বিশেষ অবস্থা।

ডাউন সিনড্রোম ব্যক্তির দেহ কোষে একটি অতিরিক্ত ক্রোমোজম থাকে, যাকে ঞৎরংড়সু ২১ বলে। সাধারণত চাপা মুখ, চিবুক, ঘাড় ও চোখ ছোট হয় এই শিশুদের। অন্যদের তুলনায় এরা দেরিতে বসে, হামাগুড়ি দেয় ও হাঁটে। কথাও বলে দেরিতে। সব মিলিয়ে শিশুর স্বাভাবিক বিকাশে সমস্যা দেখা দেয়। অথচ অনেক অভিভাবক জানেন না, ডাউন সিনড্রোম সন্তানের সাথে কী ধরনের আচরণ করতে হবে, কীভাবে তাকে অন্যান্য সাধারণ মানুষের মতো গড়ে তুলতে হয়। সঠিক যত্ন, পুষ্টিকর খাবার, স্পিচ ও ল্যাংগুয়েজ এবং ফিজিক্যাল থেরাপির মাধ্যমে ডাউন সিনড্রোম শিশু স্বাভাবিক শিশুর মত পড়ালেখা করে স্বনির্ভর হতে পারে।

ডাউন সিনড্রোম সচেতনতা মাস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার-এর আর সি মজুমদার অডিটরিয়াম আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন দেন। আমদা বাংলাদেশ ডাউন সিনড্রোম প্যারেন্টস সার্পোট গ্রুপ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল (জেবিএফএইচ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

ঢাকা বিশ্বদ্যিালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. হাকিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ডা. জিয়া রহমান, আমদা ইন্টারন্যশনালের ডাউন সিনড্রোম অ্যাম্বাসেডর, জাপান থেকে আগত মিস কাজুকো তাকেতানী, ডাউন সিনড্রোম প্যারেন্টস সার্পোট গ্রুপের আহবায়ক এস. এ. রাজ্জাক, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সিইও ডা. সামিউল হাসান প্রমূখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন