
নিউজ ডেস্কঃ নীলফামারীর ডোমারে আজ দুপুরে জুয়া খেলার অভিযোগে ১১ জুয়াড়িকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে তাদেরকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জানা গেছে, উপজেলার বাসস্ট্যান্ডের ট্র্রাক-লরি শ্রমিক ইউনিয়ন কার্যালয় এলাকা থেকে আজ ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল ১১ জন জুয়াড়িকে আটক করে। দুপুরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করা হলে ডোমার উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবিহা সুলতানা ১১ জুয়াড়িকে জুয়া আইনের ৪ ধারায় তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চিকনমাটির আবেদ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আলী হোসেন, সবুজপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক (৩৫), শহিদুল ইসলামের ছেলে মশিয়ার রহমান (২৮), মৃত আব্দুল গনির ছেলে ফজলুল হক ফুলু (৩৭), মৃত মহির উদ্দিনের ছেলে রশিদুল (৫০), কলেজপাড়ার জামাল উদ্দিনের ছেলে বেলাল হোসেন (২৮), চান্দিনাপাড়ার মাসুদ হোসেনের ছেলে কাবুল (৪৮), মোহাম্মদ আলীর ছেলে আনজারুল হক (২৮), সাহাপাড়ার মৃত মকিম উদ্দিনের ছেলে আনজারুল (৪৫) এবং কাজীপাড়ার শামসুল হকের ছেলে সাবু (২২)। ডোমার থানার এসআই আরমান বিষয়টি নিশ্চিত করেছেন।