News71.com
 Bangladesh
 25 Oct 16, 09:07 PM
 254           
 0
 25 Oct 16, 09:07 PM

মনপুরায় ৪০ মণ লবণ দেয়া কাটা ইলিশ জব্দ, ২ জেলে আটক

মনপুরায় ৪০ মণ লবণ দেয়া কাটা ইলিশ জব্দ, ২ জেলে আটক

নিউজ ডেস্কঃ মনপুরার মেঘনায় অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় বিভিন্ন পয়েন্ট থেকে একটি ট্রলারসহ ২ জেলেকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড ও মত্স্য অফিসারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার মিটার সুতার জাল উদ্ধার করা হয়েছে। এছাড়া রামনেওয়াজ মত্স্যঘাট থেকে ৪০ মন লবন দেওয়া কাটা ইলিশ জব্দ করা হয়েছে । জব্দকৃত সকল লবন দেওয়া কাটা ইলিশ মাদ্রাসা ও এতিম খানর ছাত্রদের মাঝে বিতরন করা হয়েছে। উদ্ধার করা জাল আগুনে পোড়ানো হয়েছে ।

মা ইলিশ রক্ষায় মঙ্গলবার মেঘনায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নান,কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার আব্দুস সালাম নের্তৃত্বে মেঘনায় অভিযান চালিয়ে মোঃ জামাল মাঝি(৩২) ও মোঃ ফয়সাল(২৩) ক আটক করে মনপুরায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নান মত্স্য সংরক্ষন আইন দন্ড বিধির ১৯৫০এর ৩(৩)উপধারা (ঘ)এবং(চ) ধারা মোতাবেক সরকারের জারিকৃত আইন অমান্য করায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ২ হাজার মিটার জাল ও ২টি বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত ৪০মন লবন দেওয়া কাটা ইলিশ মাছ এতিমখানা,মাদ্রাসায় ও গরীব অসহায় দুস্থদের মাঝে বিনা মূল্যে বিতরন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন