News71.com
 Bangladesh
 25 Oct 16, 09:06 PM
 246           
 0
 25 Oct 16, 09:06 PM

আওয়ামিলীগের ফেসবুক পেজে গত ৮ দিনে ১ কোটিরও বেশি ভিজিটর ।।

আওয়ামিলীগের ফেসবুক পেজে গত ৮ দিনে ১ কোটিরও বেশি ভিজিটর ।।

 

নিউজ ডেস্কঃ গত ৮ দিনে বাংলাদেশ আওয়ামিলীগের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে ১ কোটিরও বেশি মানুষ ভিজিট করেছে। এছাড়া বাংলাদেশের বৃহত্তম এই রাজনৈতিক দলটির ২ দিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠান লাইভ দেখেছে ৭ লাখের বেশি ভিজিটর ।

আওয়ামিলীগের গবেষণা সেল ‘সেন্টার ফর রিসার্স এন্ড ইনফরমেশন (সিআরআই)-ও নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস্ জানান, ১৮ই অক্টোবর থেকে ২৪শে অক্টোবরের মধ্যে বাংলাদেশ আওয়ামিলীগের ফেসবুক পেজে ক্যাম্পেইনে ১ কোটি ১৭ লাখ ১৬ হাজার ২ শ ৮ জন সংযুক্ত হয়েছে ।

সিআরআই আওয়ামিলীগের গবেষণা উইং। উইংটি দলের ২ দিন ব্যাপী সম্মেলনের সময় লাইভ কভারেজ পর্যবেক্ষণ করে। তিনি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ২ দিনের সম্মেলনের সময় সব রকম আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারের মাধ্যমে দলটির নেতা, কর্মী এবং অন্যান্যরা যাতে যুক্ত থাকতে পারে সে ব্যবস্থা করেছি ।

সাব্বির বলেন, আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আওয়ামিলীগের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেছি এবং উপমহাদেশের এই প্রাচীন রাজনৈতিক দলটি গৌরবজ্জ্বল অতীত সম্পর্কে জানতে সাহায্য করছি, যে দলটি গত ৭ দশক ধরে বাঙালী জাতীয়তাবাদের আন্দোলনে এবং তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন