News71.com
 Bangladesh
 25 Oct 16, 09:05 PM
 319           
 0
 25 Oct 16, 09:05 PM

কলাপাড়ায় পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু।।

কলাপাড়ায় পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। আজ সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো-নয়াপাড়ার সোহেল মিয়ার ছেলে ইয়াছিন (৩) ও তার নাতি রাতুল (৪)। রাতুল উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামের মানিক মৃধা ও রোজিনা বেগমের সন্তান। নানা বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হলো সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ইয়াছিন ও তার ভাগ্নে রাতুল বাড়ির উঠানে খেলতে খেলতে পাশের ডোবায় পড়ে যায়। টের পেয়ে স্বজনরা শিশু দু’টিকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন