News71.com
 Bangladesh
 25 Oct 16, 07:51 PM
 276           
 0
 25 Oct 16, 07:51 PM

চাঁপাইনবাবগঞ্জ’র প্রয়াত ডিসির পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ।।

চাঁপাইনবাবগঞ্জ’র প্রয়াত ডিসির পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক জেলা প্রশাসক মরহুম জাহিদুল ইসলামের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, জাহিদুলের স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ।

 

প্রধানমন্ত্রী তাদের খোঁজ-খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী তাঁর পক্ষ থেকে পরিবারকে সম্ভব সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জাহিদুল ১৭ই অক্টোবর রাজশাহীতে হৃদরোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি ১৭ই অক্টোবর একটি বৈঠকে যোগদানের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়েছিলেন। জাহিদুল হঠাৎ করেই সম্মেলন কক্ষে পড়ে যান, এ সময় তিনি ফোনে কথা বলছিলেন। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন