
নিউজ ডেস্কঃ রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ মনসুর (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ রশিদ বলেন , দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইন বিক্রির সময় মনসুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ দশমিক ৪০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
স্থানীয় থানার ওসি নিউজ৭১ কে জানান, মনসুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তাকে মাদক বিক্রির সময় গ্রেপ্তার করা হয়েছিল। মনসুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।