News71.com
 Bangladesh
 25 Oct 16, 07:40 PM
 275           
 0
 25 Oct 16, 07:40 PM

শরীয়তপুরে আগুনে পুড়েছে চার ব্যবসা প্রতিষ্ঠান

শরীয়তপুরে আগুনে পুড়েছে চার ব্যবসা প্রতিষ্ঠান

নিউজ ডেস্কঃ  শরীয়তপুরে কোর্ট বাজার এলাকায় আগুনে পুড়ে গেছে চার ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরো দুইটি ব্যবসা প্রতিষ্ঠান। শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের ঢাকা-শরীয়তপুর সড়কের কোর্ট বাজার এলাকার ফয়েজ টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এক ঘণ্টা ২০ মিনিট চেষ্টার পর বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে কোর্ট বাজারের দুইটি মোবাইল ফোনের দোকান, একটি তেলের দোকান এবং একটি কম্পিউটারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী দুইটি মুদি দোকানের আংশিক পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি  করেছেন ব্যবসায়ীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন