News71.com
 Bangladesh
 25 Oct 16, 04:46 PM
 260           
 0
 25 Oct 16, 04:46 PM

আজ সিলেটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী ।।

আজ সিলেটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ সিলেট জেলা প্রশাসন আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করবেন তিনি।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ২টায় সংক্ষিপ্ত সফরে তিনি সিলেট আসছেন। পরদিন বুধবার (২৬শে অক্টোবর) সকাল ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। জেলা প্রশাসন থেকে পাঠানো অর্থমন্ত্রীর সফরসূচি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন