News71.com
 Bangladesh
 25 Oct 16, 04:44 PM
 282           
 0
 25 Oct 16, 04:44 PM

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৭২ জন গ্রেফতার ।।

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৭২ জন গ্রেফতার ।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) আনোয়র হোসেন ।

এসময় ৬ হাজার ৯শ পিস ইয়াবা, ২০০ লিটার মদ ও ৫০০ গ্রাম গাঁজা, ২টি ছোরা ও ৩৬টি সুতার রোল উদ্ধার করা হয়। আনোয়র হোসেন জানান, অভিযানে জিআর মামলায় ১৫ জন, সিআর মামলায় ১৪ জন ও সাজা পরোয়ানামূলে ৩ জনসহ মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ কর্তৃক ৬১৩টি মামলা রুজু করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন