News71.com
 Bangladesh
 25 Oct 16, 12:00 PM
 253           
 0
 25 Oct 16, 12:00 PM

বাগেরহাটের কচুয়া উপজেলা মঘিয়া এলাকায় জেএমবির ৪ সদস্য অস্ত্রসহ আটক ।।

বাগেরহাটের কচুয়া উপজেলা মঘিয়া এলাকায় জেএমবির ৪ সদস্য অস্ত্রসহ আটক ।।

 

নিউজ ডেস্কঃ বাগরহাটের কচুয়া উপজেলা মঘিয়া এলাকার একটি বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৪ সদস্যকে অস্ত্র ও হাত বোমাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে কচুয়া থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় সকাল সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করে জানান, আটকদের বর্তমানে কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক ৪ জেএমবির সদস্যদের মধ্যে রয়েছে- বাগেরহাটের কচুয়া এলাকার আকাশ (১৯), পিরোজপুর জেলার হাবিবুল্লাহ (১৯), একই জেলার কাবিরুল(২৬) ও মিজানুর রহমান (২৫)। পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার প্রত্যন্তগ্রাম মঘিয়ার একটি বাড়িতে জেএমবির ওই ৪ সদস্য অবস্থান করছে এমন খবর নিশ্চিত হয়ে ডিবি পুলিশ ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলামের নেতৃত্বে একটি দল আজ ভোরে  অভিযান চালায়।

এ সময় পুলিশ একটি রিভলবার, ৫টি হাত বোমা এবং বোমা তৈরির বেশকিছু সরজ্ঞামসহ ৪ জঙ্গিকে আটক করে।  বর্তমানে তাদের কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেমমবির সদস্য বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন