
নিউজ ডেস্কঃ অষ্টমবারের মতো আওয়ামিলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম।
গতকাল রাতে সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন বার্তার বিষয়টি জানানো হয়। সেই সঙ্গে অভিনন্দন বার্তায় নতুন কমিটির সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।