News71.com
 Bangladesh
 25 Oct 16, 11:45 AM
 294           
 0
 25 Oct 16, 11:45 AM

রংপুরে হত্যাসহ বিভিন্ন মামলার গ্রেফতার ৭৮ ।।  

রংপুরে হত্যাসহ বিভিন্ন মামলার গ্রেফতার ৭৮ ।।   

নিউজ ডেস্কঃ রংপুরে পরকীয়া প্রেমের জেরে নগরীর তাজহাট এলাকায় গত ১৫ই সেপ্টেম্বর শিশু আলিফাকে হত্যার অভিযোগে আলাল উদ্দিনসহ বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৭৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ।

গ্রেফতার হওয়া আলাল নগরীর কিসামত বিষু মানজাই গ্রামের মৃত প্লান্টু মিয়ার ছেলে। গতকাল রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় মামলা রয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন