
নিউজ ডেস্কঃ আওয়ামিলীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পারিবারিক কাজে লন্ডন যাচ্ছেন। আগামীকাল শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১৫ দিনের জন্য দেশ ছাড়ার কথা রয়েছে তাঁর ।
সৈয়দ আশরাফের সহকারী একান্ত সচিব এম সাজ্জাদ হোসেন বলেন, তাঁর স্ত্রী অসুস্থ। এ জন্য পারিবারিক কাজে তিনি লন্ডন যাচ্ছেন। ছুটি অনুমোদনের সরকারি আদেশের জন্য প্রধানমন্ত্রীর বরাবর আবেদন জমা দিয়েছেন। সেটা পেলেই তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন ।
আওয়ামী লীগেরে ২০তম সম্মেলনে সৈয়দ আশরাফ সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। ফলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। সৈয়দ আশরাফ এখন সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দলে রয়েছেন ।