News71.com
 Bangladesh
 24 Oct 16, 06:30 PM
 252           
 0
 24 Oct 16, 06:30 PM

মন্ত্রী রাশেদ খান মেনন চিকিৎসার উদ্দেশ্যে ভারতের বেঙ্গালোর গেছেন

মন্ত্রী রাশেদ খান মেনন চিকিৎসার উদ্দেশ্যে ভারতের বেঙ্গালোর গেছেন

 

নিউজ ডেস্কঃ  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন চিকিৎসার উদ্দেশ্যে ভারত গেছেন। আজ সকাল ৮টায় তিনি ভারতের বেঙ্গালোরের উদ্দেশে রওনা হন। ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে তিনি ডাঃ দেবী শেঠী’র তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করবেন। রাশেদ খান মেননের সঙ্গে তার ছোট ভাই বাদল খান ও সন্তান অনিক খানসহ ব্যক্তিগত স্টাফ রয়েছেন।

চিকিৎসার উদ্দেশ্যে যাবার পূর্বে গতকাল সন্ধ্যায় তার বাড়ীতে পার্টির পলিটব্যুরোর একটি পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃবৃন্দ তার সুচিকৎসাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন। আজ সকালে ভারতে রওনা হওয়ার প্রাক্কালে পার্টির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা জানান এবং তার সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

রাশেদ খান মেনন শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন জনগণ ও রাষ্ট্রের সেবা প্রদান থেকে দূরে থাকার জন্য দুঃখ প্রকাশ করেন এবং শারীরিক সুস্থতার জন্য সকল মানুষের কাছে তিনি দোয়া ও আশির্বাদ কামনা করেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন