
নিউজ ডেস্কঃ শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে দীর্ঘ ১৭ ঘণ্টা পর আজ বিকেল ৪টার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে রবিবার রাত ১১টা থেকে নাব্য সংকটে এ নৌরুটে মাত্র ছয়টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়। বন্ধ রাখা হয় বড় ফেরিসহ নয়টি ফেরি। ফলে শিমুলিয়া প্রান্তে তীব্র যানজট সৃষ্টি হয় । বিকাল সাড়ে ৫টার দিকে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক গাড়ি। আজ বিকেল ৪টার পর ফেরি চলাচল স্বাভাবিক হলেও নাব্য সংকটে স্বল্প সংখ্যক যানবাহন নিয়ে ফেরিগুলো চলাচল করছে।
বিআইডব্লিউটিসির এজিএম খালেদ নেওয়াজ জানান, পদ্মার পানি কমতে থাকায় ফেরি রুটে নাব্য সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে লৌহজং টানিং পয়েন্ট থেকে মাগুর খণ্ড চ্যানেলে মাঝে ক্রস চ্যানেলে এ সমস্যা প্রকট আকার ধারন করেছে।