News71.com
 Bangladesh
 24 Oct 16, 05:35 PM
 272           
 0
 24 Oct 16, 05:35 PM

ভোমরা বন্দরে ভারতীয় ট্রাক হেলপারের মৃত্যু

ভোমরা বন্দরে ভারতীয় ট্রাক হেলপারের মৃত্যু

নিউজ ডেস্ক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গৌতম গোলদার নামে এক ভারতীয় ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় সংলগ্ন পার্কিং ইয়ার্ডে তার মৃত্যু হয়। গৌতম গোলদার ভারতের ২৪ পরগণা এলাকার বাসিন্দা। পণ্য আনা-নেয়ার সুবাদে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যাতায়াত ছিল তার।

ভোমরা বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ জানান, ভোরে একজন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। সম্ভবত, তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। সাতক্ষীরা সদর থানার সহকারী উপ পরিদর্শক দেলোয়ার বলেন, ভোরে নিজেদের ট্রাকের পাশে পড়ে ছিল গৌতম গোলদারের মরদেহ। তবে, সুরতহাল প্রস্তুত করে মনে হয়েছে স্বাভাবিক মৃত্যু। এছাড়া ভারতীয় শ্রমিকরা ময়না তদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন