News71.com
 Bangladesh
 24 Oct 16, 05:31 PM
 293           
 0
 24 Oct 16, 05:31 PM

যশোরে কুপিয়ে সাড়ে ৫ লাখ টাকা ‘ছিনতাই’  

যশোরে কুপিয়ে সাড়ে ৫ লাখ টাকা ‘ছিনতাই’   

নিউজ ডেস্কঃ  যশোর শহরে ওষুধ কোম্পানির দুই কর্মকর্তাকে কুপিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, আজ  সকালে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে অফসোনিন ফার্মা কর্তৃপক্ষ একটি মামলা করেছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অফসোনিন ফার্মার যশোর ডিপোর ইনচার্জ আমিনুল ইসলাম মালিক বলেন, আজ  বেলা সোয়া ১১টার দিকে সহকর্মী এহতেশামুল হাসান ও হিসাবরক্ষক আশরাফুজ্জামান একটি ব্যাগে সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে রিকসায় ব্যাংকে যাচ্ছিলেন।

“রিকশাটি শহরের কবরস্থান মসজিদের সামনে এলে তিন যুবক তাদের গতিরোধ করে, আশরাফুজ্জামানের হাতে থাকা ব্যাগটি টানতে শুরু করে। এ সময় তিনি ও হাসান তাতে বাধা দিলে এলোপাথারি কুপিয়ে ব্যাগটি নিয়ে পালিয়ে যায় তারা।” আহত আশরাফুজ্জামান যশোর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আর হাসান সেখান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান ডিপো কর্মকর্তা আমিনুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন