News71.com
 Bangladesh
 24 Oct 16, 05:25 PM
 266           
 0
 24 Oct 16, 05:25 PM

পুলিশ সুপার পদমর্যাদার ২৮ কর্মকর্তার রদবদল  

পুলিশ সুপার পদমর্যাদার ২৮ কর্মকর্তার রদবদল       

 

নিউজ ডেস্কঃ  পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৮ কর্মকর্তার রদবদল করা হয়েছে। আজ  স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পাবনার এসপি আলমগীর কবীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি, ডিএমপির ডিসি মুহাম্মদ সাইদুর রহমান খানকে গোপালগঞ্জের এসপি, গোপালগঞ্জের এসপি এসএম এমরান হোসেনকে ডিএমপির ডিসি, ফরিদপুরের এসপি মো. জামিল হাসানকে ডিএমপির ডিসি, চুয়াডাঙ্গা জেলার এসপি মো. রাশীদুল হাসানকে জয়পুরহাটে, কুড়িগ্রামের এসপি মোহাম্মদ তবারক উল্লাহকে সিলেট মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (ডিসি), শেরপুরের এসপি মেহেদুল করিমকে কুড়িগ্রামের এসপি, এনটিএমসির ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর একেএম ইকবাল হোসেনকে কক্সবাজারের এসপি, রাজবাড়ীর এসপি জিহাদুল কবিরকে পাবনার এসপি, ১১ এপিবিএনের এসপি সালমা বেগমকে রাজবাড়ীর এসপি, জয়পুরহাটের এসপি মোল্ল্যা নজরুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন