News71.com
 Bangladesh
 24 Oct 16, 05:23 PM
 602           
 0
 24 Oct 16, 05:23 PM

ডুমুরিয়ায় কলেজ ছাত্রীর উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ।।।

ডুমুরিয়ায় কলেজ ছাত্রীর উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ।।।

নিউজ ডেস্ক: ইন্টারমিডিয়েট পড়ুয়া কলেজ ছাত্রী আরিফা জোয়ারদার এর উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে আজ(২৪অক্টোবর) সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানার শহীদ স্মৃতি মহিলা কলেজের ছাত্রী-শিক্ষক কতৃক এক মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ্যাক্ষ সহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ ।

মানববন্ধনে উপস্থিত থাকা বিশিষ্ট সমাজসেবক জাহানারা বেগম নিউজ৭১ কে জানান , নির্যাতিত আরিফা জোয়ারদার(১৭) কে তার চাচাতো ভাই রাসেল জোয়ারদার(২০) অবৈধ্যকাজে লিপ্ত হতে প্রস্তাব দেয়। কিন্তু সে রাজি না হওয়ায় তার ৭ বছর বয়সী ছোটবোন কে জোর পূর্বকভাবে যৌন হয়রানির চেষ্টা করে। তার চিৎকারে এলাকার লোকজন চলে আসে। পরে রাসেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও বলেছেন, যখন ওই বাচ্ছার বড় বোন আরিফা ঘটনাটি শোনে তখন এর প্রতিবাদ করে। পরে আরিফা কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে রাসেল তার বাড়ির সামনে গাছের কাটা দিয়ে পথ বন্ধ করে দেয়। সে কাটাগুলো সরিয়ে বাড়ি যেতে গেলে তাকে রাসেল বিভিন্ন আস্ত্র দিয়ে মারধর করে। রাসেলের আকস্মিক আক্রমণে আরিফা গুরুতর আহত হয় । তার অবস্থা আশংকাজনক হওয়ায় বর্তমানে তাকে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ডুমুরিয়া থানার এসআই কেরামতকে জিজ্ঞাসা করা হলে তিনি নিউজ৭১ কে বলেছেন, নির্যাতনের এ ঘটনায় ৪ জনের নামে মামলা হয়েছে। তারা হলেন, রাসেল জোয়ারদার(২০), অচ্ছেক জোয়ারদার (৫৮), আনসার জোয়ারদার(৪৫), লিপি বেগম(৩৮)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন