News71.com
 Bangladesh
 24 Oct 16, 05:17 PM
 337           
 0
 24 Oct 16, 05:17 PM

টাঙ্গাইলে কলেজছাত্রকে গলাকেটে হত্যা

টাঙ্গাইলে কলেজছাত্রকে গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় আল-আমিন (১৮) নামে এক কলেজছাত্রকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চান মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে আউলিয়াবাদ আলাউদ্দিন সিদ্দিকী কলেজের পেছনে এ ঘটনা ঘটে।

চান মিয়া নিহত আল আমিনের ঘনিষ্ট ছিল বলে জানা গেছে। চাঁন মিয়া ও তার ৩ বন্ধু মিলে আল আমিনকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী চান মিয়াকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। নিহত আল-আমিন ওই কলেজের ২য় বর্ষের বাণিজ্য বিভাগের ছাত্র। তিনি কালিহাতী উপজেলার খালোয়াবাড়ি এলাকার আব্দুল আলীর ছেলে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই ছাত্রের সঙ্গে একই উপজেলার জোয়াইর এলাকার জহির উদ্দিনের ছেলে চান মিয়ার ঘনিষ্ট সম্পর্ক ছিল।

হত্যা করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী চান মিয়াকে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে কালিহাতী থানার হত্যা মামলার প্রক্রিয়া চলছে। তবে কি কারণে আল আমিনকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তিনি কোন কিছুই জানাতে পারেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন