
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাটের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২২টি পিস্তল, ৪৫টি ম্যাগজিন এবং ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল পৌর এলাকার বটতলাহাটের ওই বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।