News71.com
 Bangladesh
 24 Oct 16, 05:14 PM
 270           
 0
 24 Oct 16, 05:14 PM

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

নিউজ ডেস্ক: গাইবান্ধা পৌর শহরের ডেভিড কোম্পানীপাড়া থেকে মোছা. রিক্তা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিক্তা বেগম গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানীপাড়ার মো. জন মিয়ার স্ত্রী ও একই এলাকার আলম মিয়ার মেয়ে।

রিক্তার বাবা আলম মিয়ার অভিযোগ, বিয়ের পর থেকেই রিক্তার সঙ্গে জন মিয়ার ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তার মেয়ে রিক্তাকে শ্বাসরোধে হত্যার পর, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালাচ্ছেন জন মিয়া ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় তিনি সদর থানায় জন মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সদর থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রিক্তার বাবার অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে রিক্তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন