News71.com
 Bangladesh
 24 Oct 16, 05:13 PM
 253           
 0
 24 Oct 16, 05:13 PM

নবীনগরে মাদকসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

নবীনগরে মাদকসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

 

নিউজ ডেস্কঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ছোটন হত্যা মামলার পলাতক আসামি মোস্তাককে (২৮) গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৩৮ পিস ইয়াবা পাওয়া যায। সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মো. গোলাম মোস্তফা জানান, রবিবার রাতে উপজেলার মাঝিয়ারা গ্রামস্থ ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এছাড়া পাঁচ বছরের সাজাপ্রাপ্ত শেখশাদী ওরফে শামীম (৪৩) নামে অপর আসামিকে উপজেলার খাগাতুয়া এলাকা হতে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন